Friday, June 26, 2026

লকডাউনের আবহেই শুরু হল পুরীর রথ তৈরির কাজ

Date:

Share post:

করোনা সংক্রমণের জেরে এবার পুরীর রথযাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ।
একদিকে তাড়া করে বেড়াচ্ছে করোনা-আতঙ্ক, অন্যদিকে লকডাউন। এই পরিস্থিতির মধ্যেই শুরু হল পুরীর রথ তৈরির কাজ। জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের পদস্থ আধিকারিক আজয় জেনা জানিয়েছেন , মোট ৭২ জন কর্মী এই কাজে নিযুক্ত রয়েছেন। শর্ত সাপেক্ষে রথ তৈরির নির্মাণে অনুমতি দিয়েছে কেন্দ্র। রথসেবকরা যাতে পরিবারের সঙ্গে সংস্পর্শে না আসতে পারেন, সেই জন্য তিন ‘ভক্ত-নিবাস’ তৈরি করেছে মন্দির কর্তৃপক্ষ।
৯-দিন ব্যাপী এই রথযাত্রা উৎসব আগামী ২৩ জুন শুরু হওয়ার কথা।
যদিও এরই মধ্যে ওড়িশায় নতুন করে ৫৮ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। এনিয়ে ওড়িশায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৫২ জন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...