Monday, April 6, 2026

কোচবিহারে পরীক্ষা ছাড়াই হোম কোয়ারেন্টাইনে পরিযায়ী শ্রমিকরা!

Date:

Share post:

অন্য জায়গা থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কোনও পরীক্ষা ছাড়াই হোম কোয়ারান্টাইনে রাখল কোচবিহার প্রশাসন। সিদ্ধান্তে ক্ষুব্ধ বাসিন্দারা। বর্ধমান থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ৫ টি গাড়িতে করে ১৪৪ জন পরিযায়ী শ্রমিক ফিরলেন তুফানগঞ্জে। তাঁদের তুফানগঞ্জ সানফলা ব্রিজ সংলগ্ন একটি পেট্রল পাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের পুলিশ প্রশাসন নিজ নিজ এলাকায় পাঠায়। বাড়িতেই হোম কোয়ারাইটিনে থাকতে বলা হয়েছে। তাঁরা সকলেই তুফানগঞ্জের দেওচরাই, বালাভুত, নাটাবারি, চিলাখানা এলাকার বাসিন্দা।

তবে শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনে থাকার অনুমতি ভালো চোখে দেখছেন না তুফানগঞ্জের বাসিন্দারা।প্রত্যেকেরই লালারস পরীক্ষা এখনও হয়নি। তার আগেই বাড়িতে পাঠিয়ে দেওয়া কতখানি যুক্তিযুক্ত হল? তা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁরা যদি এলাকায় ঘুরে বেড়ান এবং কারো মধ্যে যদি কোনরকম ভাবে সংক্রমণ হয় তাহলে এলাকাও সংক্রমিত হবে বলে আশঙ্কা।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...