Monday, June 22, 2026

পরপর চারটি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

Date:

Share post:

সোমবার পরপর চারটি বোমা বিস্ফোরণ হয় আফগানিস্তানের রাজধানী কাবুলে। এমনই জানা গিয়েছে পুলিশের তরফ থেকে। কাবুলের উত্তরের একটি জেলাতে বিস্ফোরকগুলো রাখা ছিল রাস্তার ধারে। এদিনের বিস্ফোরণে শিশু-সহ বেশ কয়েক জনের জখম হওয়ার খবর জানা গিয়েছে। সেই সময় ঘটনাস্থলে ছিল বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনী।

করোনা রুখতে কাবুলেও চলছে লকডাউন। এরইমধ্যে ঘটছে এমন বোমা বিস্ফোরণের ঘটনা। কয়েক সপ্তাহ ধরেই শহরে চলছে জঙ্গি হামলার মতো ঘটনা। রাস্তার ধারে বিস্ফোরণ বা রকেট হামলার মতো নাশকতামূলক কার্যকলাপ চালাচ্ছে সন্ত্রাসবাদীরা।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...