Sunday, March 1, 2026

শহর বিদ্যুৎহীন, আর আসানসোলের মেয়র বেমালুম বলছেন, ওটা আমার দেখার বিষয় নয়!

Date:

Share post:

তিনি আসানসোল শিল্পাঞ্চলের মেয়র। নাম জিতেন্দ্র তেওয়ারি। শহরের অধিকাংশ অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে বসে প্রায় ২০ঘন্টা। আর তিনি বেমালুম বলে দিতে পারেন, আমি তো ইলেক্ট্রিসিটি দেখি না। আপনাদের যা করার ওদের সঙ্গেই বুঝে নিন! চমৎকার, এই না হলে মেয়র, শহরের এক নম্বর নাগরিকের দায়িত্বপূর্ণ বিবৃতি!

রবিবার বিকেল থেকে ঝড় বৃষ্টির কবলে পড়ে পশ্চিম বর্ধমান জেলার বিস্তৃর্ণ এলাকা। বাদ যায়নি আসানসোল পৌর নিগম এলাকাও। শিল্পাঞ্চলের বিরাট এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। সামান্য ঝড়-বৃষ্টি হলে এটাই স্বাভাবিক রুটিন এই এলাকাগুলির। এবং বিদ্যুৎ পর্ষদের নড়েচড়ে বসতেও আঠারো মাসে বছর। রবিবার বিকেল সাড়ে চারটে থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়। থামার পর শহর অন্ধকার। বিদ্যুৎ পর্ষদে ফোন বেজে যায়, কমপ্লেন হয়, কিন্তু কোনও পাল্টা পদক্ষেপ নেই। রাত দেড়টা নাগাদ একটি অঞ্চলের বিদ্যুৎ আসে। কিন্তু শহরের ৬০% এলাকা বিদ্যুৎহীন। কিন্তু কোনও হেলদোল নেই প্রশাসনের। ইলেকক্ট্রিক অফিসও নিদ্রা গিয়েছে। পরিচিত এক বিদ্যুৎকর্মী জানালেন, বহু জায়গায় গাছ পড়ে রয়েছে। সরাতে হবে। বিদ্যুৎ আসতে অনেক দেরি!

অগত্যা এই প্রতিবেদক পরিচয় না দিয়েই মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে সরাসরি ফোন করেন। ভেঙে পড়া গাছ সরানোর আবেদন করেন। দ্রুত বিদ্যুৎ আনার জন্য উদ্যোগ নিতে বলেন। মেয়রের স্পষ্ট জবাব, “আমি ইলেক্ট্রিসিটি দেখি না। যারা দেখেন তাদের বলুন। উত্তরে বলি, লাইনে গাছ পড়ে রয়েছে। সেগুলো তোলার ব্যাপারে একটু উদ্যোগ নিন! এই অনুরোধেও চিড়ে ভিজল না। তাঁর জবাব, ওটা ওদের দায়িত্ব, ওদেরই বলুন! পাল্টা বললাম, ইলেক্ট্রিক ডিপার্টমেন্ট তো ফোনই ধরছে না। কী করে বলব! এবার পান্ডবেশ্বরের বিধায়কের জবাব, যতক্ষণ ফোন না ধরে ফোন করে যান! আমার বিস্মিত প্রশ্ন, আপনার কী কিছুই করার নেই! আসানসোলের মেয়রের জবাব, না আমার কিছুই করার নেই।

এই হলেন আসানসোলের মেয়র। বিদ্যুৎহীন আসানসোলের সমস্ত সহ নাগরিকের প্রতি তাঁর এটাই বার্তা! ইনি কিনা জনপ্রতিনিধি!আসানসোলের নাগরিকরাও বলছেন, এক মাঘে শীত যায় না।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ায় মার্কিন আগ্রাসন: ‘নির্লজ্জ আগ্রাসন’ তোপ চিনের

আমেরিকা-ইজরায়েলের ( America- Israel) যৌথ ক্ষেপণাস্ত্র হামলাতে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই-এর (Ayatullah K)। অন্যদিকে তেহেরানের...

ফের কাজের চাপে প্রাণ গেল বিএলও-র, শোকের ছায়া কামারহাটিতে

উত্তর ২৪ পরগনার কামারহাটির আনোয়ার বাগান এলাকায় কাজের অতিরিক্ত চাপের জেরে এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর অকালমৃত্যুকে ঘিরে...

যে ভাষায় আক্রমণ সেই ভাষাতেই উত্তর: তৃণমূলের ডিজিটাল কর্মীদের বার্তা নেতৃত্বের

সময়ের সঙ্গে বদলেছে রাজনীতির ভাষা। তেমনই বদলেছে রাজনীতির পথ চলার ধরণও। সেই পথে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের ডিজিটাল...

SIR-এ ১ কোটি ২৫ লক্ষ ভোটারের নাম বাদ! সরব দেশবাঁচাও গণমঞ্চ

নির্বাচন কমিশন (Election Commission of India) শনিবার বাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। তাতে বাংলার প্রায় ১ কোটি...