Monday, June 22, 2026

ব্যাপক টেস্টিং ছাড়া লকডাউন তোলা অতি সাহসিকতা হয়ে যাবে : নোবেলজয়ী অভিজিৎ

Date:

Share post:

করোনার জেরে পাল্টে গিয়েছে জীবনযাত্রা। সুদূর আমেরিকা থেকে জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মানুষের হাতে টাকা দিতে হবে। অর্থাৎ টাকা ছাপাও মানুষের হাতে দাও। মানুষ যদি না কিনতে পারে তাহলে অর্থনীতি এগোবে না। মুদ্রাস্ফীতি হোক, পরে সামলে নেওয়া যাবে। এখন টাকা ছাপালে ক্ষতি নেই, লাভ হয়তো হবে না। খরচা করতে পারলে হবে। তাহলে আবার কিনতে যাবে। মোট কথা মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে। বাজার চাঙ্গা হবে। পাশাপাশি মনে করিয়ে দেন ব্যাপক টেস্টিং না করে লকডাউন না খোলা একটু বেশি সাহসী ব্যাপার হয়ে যাবে। মৃত্যু হার কমবে টেস্টিং বাড়ালে।

ভারতে বেকারত্ব প্রায় ২৭%। সর্বকালীন রেকর্ড। তার মাঝেও আয় হলে কাজের জায়গা তৈরি হবে। কাজ আছে। ৩২ কোটির দেশে আমেরিকায় ২ কোটির বেশি বেকার। কিন্তু হাত খুলে খরচা করার জায়গা ছিল।

নোবেলজয়ী অভিজিৎ বলেন, চিনের ব্যবসা ভারতে আসবে এমন ভাবনা এখনই ভাবার কিছু নেই। চিনের টাকার দাম কমলে জিনিসের দাম কমবে। তাহলে তখন কী হবে?

করোনা প্রথমে ভাবা হয়েছিল, আমাদের হবে না। পরে যখন গ্রাস করল। কিন্তু ২ সপ্তাহ লকডাউন ঠিক ছিল। এই সময় থেকেই ভাবা উচিত ছিল। যাদের চুল কাটা বন্ধ হয়েছে তারা কী করবে সেটা ভাবতে হতো। ভারত সেটা ভাবেনি। দেশে টেস্টিং বাড়াতে হবে। আগে থেকে করা উচিত ছিল। কোথায় কতটা ছড়িয়েছে তা আগে থেকে জানা যেত। টেস্টিং একেবারে না করে লকডাউন খোলা ভয়ের ব্যাপার।

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...