Saturday, June 13, 2026

রাজস্ব ঘাটতির ক্ষতিপূরণ বাবদ বাংলাকে ৪১৭ কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র

Date:

Share post:

এপ্রিলে মিলেছিলো প্রায় ৯২৩ কোটি টাকা৷ আর মে মাসে আপাতত কেন্দ্রের কাছ থেকে মিলেছে ৪১৭ কোটি টাকা৷

রাজ্যকে সোমবার প্রায় ৪১৭ কোটি টাকা পাঠালো কেন্দ্র৷ বাংলা ছাড়াও কেন্দ্রের রাজস্ব ঘাটতির ক্ষতিপূরণ বাবদ ৬,১৯৫ কোটি টাকা পেয়েছে অন্য ১৩টি রাজ্যও৷ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকের পর টুইটারে একথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী টুইটারে জানিয়েছেন, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে ১১ মে রাজ্যগুলিকে প্রায় ৬,১৯৫ কোটি টাকা দেওয়া হয়েছে রাজস্ব ঘাটতি বাবদ। এর মধ্যে বাংলা পেয়েছে ৪১৭ কোটি ৭৫ লক্ষ। অর্থমন্ত্রী বলেছেন, “করোনা- সংকটকালে রাজ্যগুলিকে সাহায্য করবে এই অর্থ।” সব রাজ্যের মধ্যে বেশি অর্থ পেয়েছে কেরল। রাজস্ব ঘাটতি খাতে কেরলের বাম সরকার পেয়েছে প্রায় ১,২৭৬ কোটি টাকা। পাঞ্জাবের কংগ্রেস সরকার পেয়েছে ৬৩৮ কোটি টাকা।

গত এপ্রিল মাসের ৩ তারিখে রাজস্ব ঘাটতি বাবদ বাংলাকে ৪১৭ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়েছিলো কেন্দ্র। রাজস্ব ঘাটতির পাশাপাশি কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে রাজ্যের প্রাপ্য ৫০৪ কোটি ৫ লক্ষ টাকাও দেওয়া হয়েছিল বাংলাকে। অর্থাৎ দু’খাত থেকে বাংলা গত মাসে কেন্দ্রের কাছে প্রায় ৯২৩ কোটি টাকা পায়। এবার বাংলা ছাড়া অর্থ বরাদ্দ করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, ত্রিপুরাকে৷

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...