Wednesday, June 17, 2026

লকডাউনেও শ্রীরামপুরে খুলল শপিংমল-মার্কেট কমপ্লেক্স

Date:

Share post:

লকডাউনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে দোকান, বাজার এমনকী শপিং কমপ্লেক্স এবং সুপার মার্কেট খুলে গেল শ্রীরামপুরে। মঙ্গলবার, সকালে শ্রীরামপুরের বিপি দে স্ট্রিট, নেতাজি সুভাষ অ্যাভিনিউ, রাজেন্দ্র বাগ রোড সর্বত্র দেখা গিয়েছে ভিড়। সামাজিক দূরত্ব বজায় রাখার চিহ্নমাত্র নেই। যদিও প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে অরেঞ্জ জোনের কনটেইনমেন্ট এরিয়া ছাড়া দোকান খুলতে পারে। তবে সকাল আটটা থেকে বারোটা অবধি সেগুলি খোলা রাখা যাবে। কিন্তু বেশি লোক জড়ো হয় যেমন সুপার মার্কেট, শপিং মলে কোন মতেই দোকান খোলা যাবে না। কিন্তু তা সত্ত্বেও এই ছবি হুগলির শ্রীরামপুরে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ইউনিয়নের অনুমতি নিয়েই দোকান খুলেছেন তাঁরা। এদিন বহু টোটোকে যাত্রী নিয়ে ঘুরতে দেখা গিয়েছে।

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...