Monday, April 13, 2026

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন মনমোহন সিং

Date:

Share post:

দেশজুড়ে স্বস্তির খবর। দিল্লির এইমস হাসপাতাল থেকে ছুটি পেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সম্প্রতি বুকের ব্যাথার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

আজ, মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রীর সমস্ত শারীরিক দিক খতিয়ে দেখেই চিকিৎসকরা তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, গত রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট ও বুকে ব্যথার উপসর্গ দেখে পরিবার থেকে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এইমস-এর বিশিষ্ট চিকিৎসক নীতিশ নায়েকের অধীনে তাঁকে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, কোনও রকম ঝুঁকি না নিয়ে মনমোহন সিংয়ের কোভিড-১৯ টেস্ট করা হয়। সকলকে স্বস্তি দিয়ে নেগেটিভ আসে সেই রিপোর্ট।

এরপর ক্রমে তাঁর স্বাস্থ্যে উন্নতি হতে থাকে। প্রাক্তন প্রধানমন্ত্রীর অতীতে একবার হার্ট সার্জারি হওয়ায় চিকিৎসকরা সামান্য উদ্বিগ্ন ছিলেন। কিন্তু তিনি চিকিৎসায় ভাল সাড়া দেওয়ায় চিকিৎসকরা আজ থাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...