Saturday, June 13, 2026

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

Date:

Share post:

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra Singh)। গত মঙ্গলবার হাসপাতাল ভর্তি বাবাকে দেখতে গিয়েছিলেন রিঙ্কু। পর দিনই ফিরে আসেন। শুক্রবার তাঁকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ফিল্ডিং করতেও দেখা যায়। রিঙ্কুর বাবা মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’-তে ছিলেন। তবে শেষরক্ষা হল না। শুক্রবার গ্রেটার নয়ডার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।শোক প্রকাশ করেছেন রিঙ্কুর সতীর্থরা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে আচমকাই বাড়ি ফিরে যান রিঙ্কু। বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জরুরি ভিত্তিতে বাড়ি চলে যেতে হয়েছিল।

ভারতীয় শিবিরের তরফে অফিশিয়ালি কিছু জানানো না হলেও বিশ্বকাপের বাকি ম্যাচে রিঙ্কু থাকতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। শোক প্রকাশ করেছেন রিঙ্কুর সতীর্থরা। কঠিন দারিদ্রের মধ্য়েই রিঙ্কুকে ক্রিকেটার তৈরি করেন তাঁর বাবা-মা।

 

শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে আলিগড়ে ফিরে যান তিনি। বিকেলে দেখা যায়, কাঁধে বাবার শবদেহ বহন করছেন রিঙ্কু। চোখে জল কোনও মতে সামলাচ্ছেন। মাথায় নীল টুপি। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে নেটিজেনদেরও চোখ ঝাপসা হয়ে যাচ্ছে।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...