Monday, February 23, 2026

“হ্যাপি বার্থ ডে টু ইউ”, কোভিড ওয়ার্ডে প্রৌঢ়ার ৬০ বছরের জন্মদিন পালন করলেন নার্সরা!

Date:

Share post:

হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কোরাস, “হ্যাপি বার্থ ডে টু ইউ, হ্যাপি বার্থ ডে ডিয়ার…”। এরপর “বার্থ ডে গার্ল”-এর হাতে জন্মদিনের উপহার হিসেবে তুলে দেওয়া হলো বার্থ ডে কার্ড ও কফি মগ। উপহার তুলে দিলেন হাসপাতালের কর্তব্যরত নার্সরা। আজ, মঙ্গলবার মন ভালো করে দেওয়া এই ঘটনার সাক্ষী রইল সল্টলেক আমরি হাসপাতাল। সাক্ষী রইলেন সেখানকার কোভিড ওয়ার্ডে ভর্তি অন্য সব রোগীরাও।

করোনা চিকিৎসার জন্য আমরি হাসপাতালে প্রায় সপ্তাহ দুয়েক ধরে ভর্তি ৬০ বছরের প্রৌঢ়া। খুব স্বাভাবিক ভাবে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডই আপাতত তাঁর ঘর। চিকিৎসক-নার্স-স্বাস্থ্য কর্মীরা এখন পরিবারের সদস্য। তাই প্রৌঢ়ার ৬০ বছরের জন্মদিনে তাঁর হাতে চকোলেট কেক তুলে দিলেন নার্সরা। মোমবাতিতে ফুঁ দিয়ে হাসি মুখে সেই কেক কাটলেন তিনি।

করোনা যুদ্ধে মন খারাপ ভুলে কিছুক্ষণের জন্য উৎসবের পরিবেশ আমরি হাসপাতালের কোভিড ওয়ার্ড। সব মিলিয়ে করোনা গুমোট কাটিয়ে মন ভালো করা, মন ভালো রাখা এক পরিবেশ।

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...