Saturday, April 4, 2026

ঐতিহাসিক, বেসরকারি বাসের ভাড়া লাফিয়ে দ্বিগুণ

Date:

Share post:

বেসরকারি বাসের ভাড়া লাফিয়ে বাড়তে চলেছে। করোনা মধ্যবর্তী সময়ে বাসে কম যাত্রী নিয়ে চলতে হবে। বাসে সর্বাধিক ২০জন যাত্রী তোলা যাবে, এমনটাই নিয়ম করা হয়েছে। ক্ষতি এড়াতে বাস ভাড়া দ্বিগুন করার সিদ্ধান্ত নিয়েছে বাস সংগঠনগুলি। বাসের ন্যূনতম ভাড়া এই মুহূর্তে ৭টাকা। তা বেড়ে ১৪টাকা করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি জোনে বাস ভাড়া যা ছিল, তা দ্বিগুণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাসভাড়া ঠিক করবে বাস সংগঠনগুলি। এ ব্যাপারে সরকার নাক গলাবে না। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে চলেছেন জয়েন্ট কাউন্সিলের নেতা তপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, এটি ঐতিহাসিক সিদ্ধান্ত। বাস ভাড়া শুরু হবে ১৪ টাকা দিয়ে। তারপর তা দ্বিগুন হবে প্রতি জোনে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...