Sunday, June 21, 2026

আজ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী, চূড়ান্ত হতে পারে লকডাউন- পরবর্তী পদক্ষেপ

Date:

Share post:

রাজ্যের সব জেলাশাসক, পুলিস সুপার, পুলিস কমিশনার এবং জেলা স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে আজ, মঙ্গলবার বেলা ৩টেয় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন ফের বৃদ্ধি করা না হলে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা চূড়ান্ত করা হতে পারেন এই বৈঠকে৷

একইসঙ্গে করোনা সংক্রমণ নিয়ে রাজ্যের বর্তমান অবস্থার পর্যালোচনাও করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যে সব সিদ্ধান্ত হয়েছে, জেলা প্রশাসনকে তা জানিয়েও দেবেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকার চাইছে, যেসব এলাকায় সংক্রমণ রয়ে গিয়েছে, সেই সব এলাকায় কন্টেইনমেন্ট জোনকে আরও কঠোর করা হোক। যেখানে সংক্রমণ কম,সেই সব গ্রিন জোনে জনস্বার্থে আরও কিছু ছাড় দেওয়া হোক। কৃষি, ক্ষুদ্র-কুটির, পরিবহণ বা রুটিরুজির সঙ্গে যুক্ত মানুষের রোজগারের পথ চালু করতে চায় সরকার। ইতিমধ্যেই বিড়ি শ্রমিক ও চা-বাগানের শ্রমিকদের ছাড় দিয়েছে নবান্ন। চা-বাগানে ও বিড়ি তৈরিতে ৫০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিতে পারবেন৷

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...