Sunday, June 21, 2026

আক্রান্তের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রাজ্যই চাইল লকডাউন তুলে দিতে!

Date:

Share post:

লকডাউন শেষ করা হবে না চতুর্থ দফা যাওয়া হবে? এ নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অদ্ভুতভাবে এমন দুটি রাজ্য লকডাউন তুলে নেওয়ার পক্ষে সওয়াল করেছে যারা এই মুহূর্তে করোনায় মৃত্যু এবং আক্রান্তের দিক থেকে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। প্রথম রাজ্যটি হল প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাত। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি রেল এবং বিমান চালানোর পক্ষে সওয়াল করেন। অথচ তাঁর রাজ্যে মৃত্যু এবং আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কনটেইনমেন্ট জোন ছাড়া বাকি দিল্লিতে লকডাউন তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেন। তাঁর রাজ্যে ৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত, আর মৃত্যুর সংখ্যা ৭৩। এই দুই রাজ্যের লকডাউন তুলে নেওয়ার পক্ষে সওয়াল অন্য রাজ্যগুলিকে কিছুটা বিরক্ত করেছে লকডাউন এর পক্ষে জোরালো সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাড়াও মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পাঞ্জাব ও বিহারের মুখ্যমন্ত্রীরা।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...