Friday, June 26, 2026

আজ মুর্শিদাবাদে জোড়া সভা মমতার, হাওড়ায় জনসভা অভিষেকের 

Date:

Share post:

সোমবারও মুর্শিদাবাদে (Murshidabad ) জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথম সভাটি হবে মুর্শিদাবাদ লোকসভা এলাকার ভাগবানগোলা বিধানসভা এলাকায়। এই কেন্দ্রে এসে মমতা এক সঙ্গে লোকসভার প্রার্থী আবু তাহের খান ও বিধানসভার উপনির্বাচনের প্রার্থী রেয়াত হোসেন সরকারের সমর্থনে সভা করবেন। অন্যদিকে, বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যুতে ভগবানগোলায় উপনির্বাচন হচ্ছে। সেখানে প্রচার সারবেন তিনি। এরপর জঙ্গিপুর লোকসভা অন্তর্গত খড়গ্রামেও জনসভা করবেন মমতা। এই কেন্দ্রে তৃণমূলের (TMC) প্রার্থী হয়েছেন, বিদায়ী সাংসদ খলিলুর রহমান। তবে এদিনের সভ ঘিরে কর্মী সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তীব্র গরমকে উপেক্ষা করে সকাল থেকেই সভাস্থলে জড়ো হচ্ছেন কর্মী সমর্থকরা।

অন্যদিকে, আজ তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আমতার বাকসি ফুটবল মাঠে জনসভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এরপর হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দাসনগর মোড় থেকে বালটিকুড়ি মুক্তারাম দে হাইস্কুল পর্যন্ত রোড শো রয়েছে তাঁর। এই কর্মসূচিকে ঘিরে হাওড়া তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। এই দুই জায়গাতেই পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই সভাস্থল ঘুরে দেখেছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়। শুক্রবার থেকেই চলছে প্রস্তুতি। এদিকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। উপস্থিত ছিলেন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র। ইতিমধ্যেই রাস্তার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি। এলাকা ঘেরা হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনীতে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...