Saturday, April 4, 2026

যেকোনও সময় উড়ান চালু, বিমানবন্দরকে তৈরি থাকার নির্দেশ দিল কেন্দ্র

Date:

Share post:

ট্রেনের পরে এবার কি লকডাউনের মধ্যেই বিমান পরিষেবা চালু করবে কেন্দ্র? এমনই ইঙ্গিত মিলছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে। যাত্রীবাহী বিমান চালুর প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে। কেন্দ্রের তরফে এই নির্দেশ পাওয়ার পরেই তৎপর হয়েছে কলকাতা বিমানবন্দর। সেখানে ইতিমধ্যে স্যানিটাইজেশনের কাজ শুরু হয়ে গিয়েছে।

নির্দেশ পেলেই যাতে উড়ান চালু করা যায় সেই মতো তৈরি থাকতে বলা হয়েছে বিমানবন্দরগুলিকে। তবে সে ক্ষেত্রে কিছু নির্দেশ মেনে চলতে হবে।

• বিমানে ওঠার ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব মেনে দাঁড়াতে হবে

• বিমানবন্দরের লাউঞ্জে পাশাপাশি বসা আটকাতে মার্কিং করে দিতে হবে

• সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে

• মাস্ক অথবা মুখ ঢাকা বাধ্যতামূলক

17 তারিখ শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন। তারপর আর মেয়াদ বৃদ্ধি হবে কি না এখনও জানা যায়নি। তবে তার মধ্যেই দেশে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হতে পারে বলে ইঙ্গিত।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...