Tuesday, March 31, 2026

“করোনাকে হালকা ভাবে নেবেন না,” মুখ্যমন্ত্রীকে চিঠি প্রবাসী চিকিৎসকের

Date:

Share post:

করোনা উদ্বিগ্ন প্রবাসী চিকিৎসক। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ রোধ করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন আমেরিকাবাসী চিকিৎসক। হৃদরোগ বিশেষজ্ঞ ডা: ইন্দ্রনীল বসু রায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, ” এই ভাইরাসকে হালকা ভাবে নেবেন না। ভাইরাস রুখতে এবং মৃত্যুর হার কমাতে সবরকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। পশ্চিমবঙ্গ সমেত গোটা ভারতের মানুষ ভাগ্যবান। ভায়রাল স্ট্রেন আলদা হাওয়ায় ব্যাপক ভাবে সংক্রমণ ছড়ায়নি।

চিকিৎসক চিঠিতে উল্লেখ করেন, “একটি নির্দিষ্ট এলাকায় ভাইরাসের সংক্রমণ হলে তা দ্রুত ছড়িয়ে পড়বে। মৃত্যু-মিছিল আটকাতে সামাজিক দায়িত্ব পালন করতেই হবে। প্রশাসনকে কঠোর হতে হবে। করোনা আক্রান্তদের ঠিক ভাবে চিহ্নিত না করা হলে হাজার মানুষ সংক্রমিত হবে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে।”

ভাইরাসকে কিলিং ম্যাশিন বলে তাকে রোখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন তিনি। তিনি লেখেন, সঠিক পদক্ষেপ, পরীক্ষা, সংস্পর্শে আসা মানুষদের আলদা করা আর সামাজিক দূরত্ব যদি ঠিক ভাবে পালন করা যায় তাহলে পশ্চিমের দেশগুলোর মতো ভয়াবহ পরিস্থিতি হওয়ার থেকে বাঁচা যাবে।

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...