Saturday, June 20, 2026

ফের টুইট করে রাজ্যে পাঠানো চাল-ডালের হিসাব দিলেন রাজ্যপাল

Date:

Share post:

ফের টুইট রাজ্যপালের৷ এবারের বিষয়, কেন্দ্রের তরফে এ রাজ্যকে কত পরিমাণে চাল-ডাল দেওয়া হয়েছে তার ফর্দ৷

কেন্দ্র কত মেট্রিক টন চাল-ডাল রাজ্যকে পাঠিয়েছে, তার হিসাব দিতেই এদিনের টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের৷। একই সঙ্গে আগামী দিনে কত চাল-ডাল পাঠানো হবে তার হিসাবও তুলে ধরেছেন রাজ্যপাল।
বুধবার পরপর দুটি টুইট করে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশন মাসিক জনপ্রতি ৫ কেজি চাল এবং পরিবার পিছু১ কেজি ডাল। ইতিমধ্যেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ৫৭০২৭৭.৩৪০ মেট্রিক টন চাল এবং নাফেড ১৪৫২৯ মেট্রিক টন ডাল সরবরাহ করে দিয়েছে রাজ্যকে। আগামী মাসগুলোতেও সরবরাহব্যবস্থা যথাযথভাবে চালু থাকবে। জুন মাসে কোন ধরনের ডাল রাজ্যের চাই তা নাফেডকে জানাতে হবে। সবাইকে সুনিশ্চিত করতে হবে যাতে একমাত্র সরকারি বণ্টন ব্যবস্থার মাধ্যমে সঠিক মাত্রা এবং গুনমানের রেশন গরিব মানুষের হাতে পৌঁছায়।”

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...