Sunday, April 5, 2026

আন্দামান সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, রয়েছে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

দিন কয়েক আগেই সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। এবার জানা গেল আন্দামান সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যার জেরে আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অসম, মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপের হাত ধরে ভারতে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে রাজ্যে। এর জেরেই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে আকাশে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কলকাতাতেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা হতে শুরু করবে আকাশ। বুধবার বিকেলের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। দক্ষিণ-পশ্চিমের জলীয় বাষ্পপূর্ণ বাতাসে ভর করেই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে। তার থেকেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে, উত্তর বাংলাদেশ ও মেঘালয় সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার দরুন উত্তর-পূর্ব ভারতের রাজ্য এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ৪ থেকে ৫ দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯০ শতাংশ। বাতাসে যে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়েছে হাওয়া অফিসের রিপোর্টে তা স্পষ্ট। অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। আগামিকালের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এই নিম্নচাপের টানেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...