Saturday, April 4, 2026

আর্থিক প্যাকেজ নিয়ে মোদিকে তোপ অনুরাগের

Date:

Share post:

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে আত্মনির্ভর হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘোষণার পরই মোদিকে একহাত নিলেন চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ।

নিজের টুইটার হ্যান্ডেলে অনুরাগ লেখেন, “যাক অবশেষে তিনি দেশবাসীকে সত্যি কথা বলেছেন। আত্মনির্ভর হও। না হলে কেউ কিছু করে দেবে না।” তাঁর বক্তব্য, “দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা যাওয়ার কথা ছিল। সেই টাকা জমিয়েই আর্থিক প্যাকেজ বানানো হয়েছে। এই ঘোষণা করার জন্য ৬ বছর ধরে টাকা জমিয়েছেন তিনি। এবার দেখা যাবে আর্থিক প্যাকেজও জমিয়ে অন্য কোনও খাতে বিনিয়োগ করার কথা বলবেন। তখন সেই অর্থের পরিমাণ দাঁড়াবে পাঁচ ট্রিলিয়নে। কী দূরদৃষ্টি!”

প্রসঙ্গত, মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। যা নিয়ে ইতিমধ্যেই প্রথম দফায় সাংবাদিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে এই প্রথম নয়, এর আগেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন অনুরাগ কাশ্যপ। মাসখানেক আগে সিএএ, এনআরসি-র বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...