Monday, April 6, 2026

BREAKING: ১০৫টি ট্রেনে ১৫ জুনের মধ্যে সমস্ত পরিযায়ী শ্রমিক ফিরবেন রাজ্যে! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্র-রাজ্য সমন্বয়ের মধ্য দিয়ে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো শুরু করেছে রেলমন্ত্রক। দেশজুড়ে প্রায় তিন শতাধিক শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে বলে দাবি করেছে রেল।

যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ রাজ্যের বিরোধীদের অভিযোগ, বিশেষ ট্রেন চালু পরিযায়ী শ্রমিকদের ঘপরে ফেরানোর ব্যাপারে উদাসীন পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের অনুমতি না মেলায় প্রয়োজনের তুলনায় অনেক কম ট্রেন আসছে বাংলায়।

বৃহস্পতিবার টুইট করে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, যে ট্রেনগুলি এখন আসছে সেগুলি ছাড়াও অতিরিক্ত আরও ১০৫টি ট্রেনে দেশের সব প্রান্ত থেকে আগামী ১৫ জুনের মধ্যে বাড়ি ফেরানো হবে এ রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের। আজ একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক এবং উত্তরপ্রদেশ-সহ আরও বেশ কয়েকটি রাজ্য থেকে ফিরবেন পরিযায়ী শ্রমিকরা। মুখ্যমন্ত্রী নিজে একথা ঘোষণা করেন। এই ট্রেনের ব্যাপারে বিস্তারিত জানা যাবে যে ওয়েব সাইট থেকে, টুইটে তারও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...