Saturday, April 4, 2026

এবার খুনের হুমকি মামলায় ফাঁসলেন নীরব মোদি! লন্ডন কোর্টে নথি CBI -এর

Date:

Share post:

নতুন মামলায় ফাঁসলেন পলাতক নীরব মোদি৷ তাঁর বিরুদ্ধে চুরি ও খুনের হুমকির অভিযোগ এনেছে সিবিআই৷ এই অভিযোগ নিয়ে লন্ডন কোর্টের দ্বারস্থও হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, নীরব মোদির সংস্থার এক ডিরেক্টরের করা ভিডিও-অভিযোগের ভিত্তিতেই বিদেশের কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই আদালতেই নীরব মোদির প্রত্যর্পণের মামলা চলছে। সেই মামলার সঙ্গেই নতুন এই মামলা যুক্ত করলে সিবিআই।

নতুন এই মামলার সঙ্গে যুক্ত ভিডিও-তে দেখা গিয়েছে নীরব মোদি, তাঁর সংস্থার এক ডিরেক্টরকে খুন করার হুমকি দিচ্ছেন। পাশাপাশি তাঁকে ভুয়ো চুরির মামলায় ফাঁসানো হবে, এমন হুমকিও দেওয়া হয়েছে৷
জানা গিয়েছে, মোহনভাই লাড নামে সানসাইন জেমস লিমিটেডের মালিক এই অভিযোগ করেছেন। ২০১৮-এর জুনে তাঁকে নীরব মোদি ফোন করে হুমকি দিয়েছেন চুরির অভিযোগে ফাঁসানোর হবে। এমনকী খুন করা হবে মোহনভাইকে এমন অভিযোগও দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগের প্রেক্ষিতে একটা অডিও ও ভিডিও বার্তা দাখিল করা হয়েছে সিবিআইকে। সেই প্রমাণ-সহ লন্ডন কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, সানসাইন জেমস নীরব মোদির কোম্পানির ডামি সংস্থা। এদিকে, ইডি তদন্ত করে জানতে পেরেছে এমন একাধিক ডামি সংস্থা ছিল নীরব মোদির। যেগুলো দুবাই ও হংকংয়ে সক্রিয় ছিল।
অপরদিকে; ২০১৯ সালে স্কটল্যান্ড ইয়ার্ডের মাধ্যমে ব্রিটিশ স্বরাষ্ট্র দফতরে নীরব মোদির প্রত্যর্পণ আবেদন জমা পড়েছে। পিএনবি-ব্যাঙ্ক জালিয়াতির দায়ে ভারতীয় আদালতে বিচারাধীন নীরব মোদি। ইতিমধ্যে তাঁর প্রত্যর্পণ সংক্রান্ত মামলার শুনানি চলছে দক্ষিণ-পশ্চিম লন্ডনের একটি আদালতে। সেই আদালতে নতুন অভিযোগ নিয়ে দ্বারস্থ হয়েছে সিবিআই। এমনটাই বিদেশ মন্ত্রক সূত্রে খবর।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...