Monday, April 6, 2026

অসফল পড়ুয়াদের আরও একবার সুযোগ দেবে CBSE

Date:

Share post:

CBSE বোর্ড ক্লাস ৯ ও ক্লাস ১১-এ যে সব পড়ুয়ারা সফল হতে পারেনি, তাদের পাশ করার আরও একটি সুযোগ দিতে চলেছে৷ CBSE-র তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে কেবলমাত্র এই শিক্ষাবর্ষের জন্য একটি বিশেষ পরীক্ষা স্কুলগুলো নিতে পারে, যে পরীক্ষার মাধ্যমে ফেল করা পড়ুয়াদের পাশ করার সুযোগ করে দেওয়া হবে। বলা হয়েছে, অভিভাবকরা অনুরোধ করেছিলেন, তাঁদের সন্তানদের দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার জন্য। সেজন্যই এই সিদ্ধান্ত ৷ তবে পরীক্ষা নেওয়ার আগে পড়ুয়াদের পড়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে। জানা গিয়েছে; অনলাইন বা অফলাইন, যে কোনও একটি পদ্ধতিতে পরীক্ষা নিতে পারবে স্কুলগুলো। চলতি সঙ্কটের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত CBSE-র। এ দিকে দশম ও দ্বাদশ শ্রেণীর ঝুলে থাকা বোর্ড পরীক্ষা ১-১৫ জুলাইয়ের মধ্যে করা হতে পারে, এমনই খবর CBSE সূত্রের৷

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...