Monday, April 6, 2026

মৃত্যু মিছিল অব্যাহত মার্কিন মুলুকে, আক্রান্ত ১৪ লক্ষের বেশি

Date:

Share post:

করোনায় মৃত্যু মিছিল অব্যাহত ট্রাম্পের দেশে। জন হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭৫৪ জনের। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ১৪ লক্ষ। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৮৬ হাজারের বেশি মানুষের।

সবথেকে বেশি খারাপ অবস্থা নিউইয়র্কের। মোট আক্রান্তের ৩ লক্ষ ৪৩ হাজারের বেশি। ২২ হাজারের বেশি মৃত্যু হয়েছে।
মিচিগানে ৪৯ হাজার আক্রান্তের মধ্যে ৪৭৮৭ জন লোকের মৃত্যু হয়েছে। টেক্সাসে ৪৩ হাজার আক্রান্তের মধ্যে ১২১৬ জন সুস্থ হয়ে উঠেছেন। ফ্লোরিডাতে ৪২ হাজার আক্রান্তের মধ্যে ১৮২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। ক্যালিফোর্নিয়াতে আক্রান্তের সংখ্যা ৭১ হাজারের মধ্যে ২৯৩৪ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ বছরের শেষের মধ্যে আমেরিকার হাতে প্রতিষেধক চলে আসবে বলে তাঁর আশা।

Related articles

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...