Saturday, June 27, 2026

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

Date:

Share post:

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার) বিরুদ্ধে। কর্তব্যে অবহেলার অভিযোগে অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহামেদকে শোকজ করেছে প্রশাসন। আগামী সাত দিনের মধ্যে তাঁকে এই বিষয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ১ এপ্রিল কালিয়াচকের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল। সেই সংবেদনশীল পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওই আধিকারিককে বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছিল। ওই দিন সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁকে নির্দেশ দেওয়া হয় যাতে তিনি পরিস্থিতির ওপর কড়া নজর রাখেন এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে নিরন্তর সমন্বয় বজায় রাখেন। অভিযোগ উঠেছে, ওই দিন বিকেল সাড়ে ৩টে থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি ঘণ্টা তিনি রহস্যজনকভাবে নীরব ছিলেন। এই দীর্ঘ সময়ে কালিয়াচকের পরিস্থিতি ঠিক কী রূপ ধারণ করছিল বা সেখানে কী ঘটছিল, সে সম্পর্কে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কোনও তথ্যই প্রদান করেননি। ফলে পরিস্থিতির গুরুত্ব বুঝতে না পেরে প্রশাসনের পক্ষে সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া বা বাড়তি বাহিনী মোতায়েন করা কঠিন হয়ে পড়ে।

শোকজের নোটিশে আরও একটি চাঞ্চল্যকর বিষয় উল্লেখ করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, ওই নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলাশাসক মহকুমাশাসক (এসডিও) এবং বিডিও-র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। অর্থাৎ, কালিয়াচকের প্রতিটি মুহূর্তের খবর তাঁর কাছে ছিল। তা সত্ত্বেও তিনি কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করলেন না, তাকেই চরম দায়িত্বজ্ঞানহীনতা হিসেবে দেখছে নবান্ন।

সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী সাত দিনের মধ্যে ওই আধিকারিককে এই ঘটনার সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। কেন তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শাতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে জবাব না মিললে বা সেই উত্তর সন্তোষজনক না হলে একতরফাভাবে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করা হবে বলেও সতর্কবার্তায় জানানো হয়েছে। এই ঘটনায় জেলা প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন – গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...