গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। দিল্লি বিধানসভা (Delhi Assembly) চত্বরে সোমবার দুপুরে মুখোশ পরা এক ব্যক্তি তীব্র গতিতে গাড়ি নিয়ে বিধানসভার একটি গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন এবং পরে আশ্চর্যজনকভাবে ধরাও পড়েন নি। নিরাপত্তা ব্যবস্থায় যে কী পরিমান ফাঁক আছে সেটাই আরও একবার প্রকাশ্যে চলে এল। যদিও অনেক চেষ্টার পর ঘণ্টাখানেক পরে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর গাড়িটিকেও। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে আরও দুই সন্দেহভাজন। দুজনেই পেশায় ট্যাক্সি চালক। বাজেয়াপ্ত হওয়া গাড়িটি সরবজিৎ সিং নামে এক ব্যক্তির। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। গাড়ির নথিতে পুরানপুর তহসিল, পিলিভীত, কাজরি এবং নিরঞ্জনপুর সিংপুর এলাকার একটি ঠিকানা রয়েছে। কী কারণে এই ঘটনা ঘটালেন সেই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আরও পড়ুন: নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের
Sponsored

এদিন দুপুর প্রায় দু’টো নাগাদ উত্তরপ্রদেশের নম্বরপ্লেটযুক্ত একটি গাড়ি গেট নম্বর ২ ভেঙে বিধানসভা চত্বরে ঢুকে যায়। নিরাপত্তারক্ষীরা সতর্ক হওয়ার আগেই গাড়িটি ভিতরে ঢুকে পড়ে এবং এগিয়ে যায় স্পিকারের দফতরের দিকে। সূত্রের খবর, গাড়ির চালক স্পিকারের দফতরের সামনে গিয়ে একটি ফুলের তোড়া রেখে সরে যান। কিন্তু তারপরেই স্পিকারের গাড়ির দিকে কালি ছোড়া হয়। স্বাভাবিকভাবেই এতক্ষন এই ব্যক্তির কর্মকাণ্ডের পরেও নিরাপত্তারক্ষীরা কিছু টের পাননি। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বোমা নিষ্ক্রিয়কারী দল। স্পিকারের দফতরের সামনে রাখা ফুলের তোড়াটি পরীক্ষা করা হলেও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কিন্তু ঠিক কী কারণে এই ফুল বা কালি কেন ছোঁড়া হল এই নিয়ে কিছুই এখনও জানা যায়নি।
এদিনের ঘটনার পর গোটা বিধানসভা চত্বর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গাড়িটির গতিবিধি ও চালকের পরিচয় জানার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কীভাবে একটি গাড়ি এত সহজে গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। রাজধানীর মতো স্পর্শকাতর এলাকায় এমন ঘটনা প্রশাসনের কাছে যে বড় সতর্কবার্তা সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
Just now

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
1h ago

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
3h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
3h ago
More from শিরোনাম
View All →
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
19h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
22h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
