নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর, ওরলীতে একটি বিলাসবহুল (Luxury Apartment) আবাসনে ফ্ল্যাট কিনেছেন শ্রেয়া। যদিও জানা যাচ্ছে, এই বিনিয়োগ তিনি একা করেননি, তাঁর মা শর্মিষ্ঠা ঘোষাল ও বাবা বিশ্বজিৎ ঘোষালও এই ফ্ল্যাটের অংশীদার। ২৭৫০ বর্গফুটের এই বিশাল ফ্ল্যাটটির দাম আনুমানিক ২৯.৭০ কোটি টাকা। ফ্ল্যাটের কার্পেট এরিয়া ২৪৩০ বর্গফুট। ১ এপ্রিল ফ্ল্যাট সংক্রান্ত সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করেছেন তিনি।
ইতিমধ্যেই এই ফ্ল্যাটের দাম নিয়ে নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে। শ্রেয়া যেখানে ফ্ল্যাট কিনেছেন, সেখানে প্রতি বর্গফুটের দাম প্রায় ১ লক্ষ টাকা। স্ট্যাম্প ডিউটি বাবদ ১.৭৮ কোটি টাকা খরচ করতে হয়েছে শ্রেয়াকে। রয়েছে তিনটি কার পার্কিং। আগে থেকেই মুম্বইয়ে শ্রেয়ার নিজস্ব বাড়ি ও একটি অত্যাধুনিক রেকর্ডিং স্টুডি আছে। এই মুহূর্তে শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা। তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ও অত্যন্ত সফল একজন ব্যক্তিত্ব। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। একাধিক নামী ব্র্যান্ডের দামি গাড়ি রয়েছে তাঁদের ঝুলিতে। আরও পড়ুন: বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার
প্রসঙ্গত, অরিজিতের পথ অনুসরণ করেই শ্রেয়া জানিয়েছেন এই মুহূর্তে গান না ছাড়লেও এখন থেকে গান নির্বাচনের ক্ষেত্রে তিনি হিসেবে কষবেন। ‘চিকনি চামেলি’র মত গানে আর প্লেব্যাক করতে একেবারেই আগ্রহী নন তিনি। শ্রেয়া ঘোষাল যে এখন জীবনের প্রতিটি পদক্ষেপ হিসেব করেই ফেলছেন সেই বিষয়ে দ্বিমত পোষণ করছে না অনুরাগীরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
