Tuesday, June 9, 2026

থ্যালাসেমিয়া রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ক্যাব দরকার, টুইট দেখেই অসহায়ের পাশে কলকাতা পুলিশ

Date:

Share post:

লকডাউনে গোটা দেশের মতো কার্যত স্তব্ধ গোটা রাজ্য তথা শহর কলকাতা। রেড জোন ও কন্টেইনমেন্ট জোনগুলিতে রাস্তা-ঘাট একেবারে শুনশান। চোখে পড়ছে না কোনও গাড়িঘোড়াও। এই অবস্থায় অবশ্য সমস্যায় পড়েছেন অনেক সাধারণ মানুষ। যানবাহনের কমিটিতে জরুরি অবস্থায়ও বাড়ির বাইরে বেরোনো মুশকিল।

তাই অসুবিধায় পড়ে ট্যুইটারে কলকাতা পুলিশের শরণাপন্ন হয়েছিলেন এক সাধারণ শহরবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় এক জনৈকা বাসিন্দা ট্যুইটারে কলকাতা পুলিশকে উল্লেখ করে জরুরি অবস্থায় ক্যাবের সন্ধান চান। তিনি লেখেন, “আগামী ১৬ মে একটি ক্যাব দরকার। আমার বোন একজন থ্যালাসেমিয়া রোগী। দয়া করে এই পরিস্থিতিতে ক্যাবের ব্যবস্থা করুন।”

সবচেয়ে ভালো বিষয়, কলকাতা পুলিশের থেকে জবাব পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ওই মহিলাকে। এক ঘন্টার মধ্যে ট্যুইটটির উত্তরে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “১০৭৩ নম্বরে ফোন করে উপযুক্ত কারণ দেখাতে পারলেই কলকাতা পুলিশের জরুরি পরিষেবার গাড়ি মিলবে। শহরের মধ্যে যেখানে প্রয়োজন যাওয়া যেতে পারে। তবে ৩জনের বেশি লোক গাড়িতে বসতে পারবে না।”

কলকাতা পুলিশের এই তৎপরতা প্রশংসা কুড়িয়েছে আম-আদমির।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...