Wednesday, June 24, 2026

আদালতের নির্দেশে জেল থেকে ছাড়া পেলেন মাম্পি

Date:

Share post:

সন্দেশখালির (Sandeshkhali Issue)মহিলাদের ভুল বুঝিয়ে ধর্ষণের মিথ্য়ে মামলা দায়ের করতে বাধ্য করেছিলেন বলে বিজেপি নেত্রী পিয়ালি (Piyali das)ওরফে মাম্পি দাসের বিরুদ্ধে। শুক্রবার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)বিচারপতি জয় সেনগুপ্ত (Joy Sengupta)। শনিবার দমদম জেল থেকে ছাড়া পেলেন তিনি। আত্মসমর্পণ করতে গিয়ে জেলে যেতে হয়েছিল বলে রাজ্য পুলিশের (West Bengal Police)বিরুদ্ধে অভিযোগ করেন সন্দেশখালির বিজেপি নেত্রী। আদালত মাম্পির জামিন মঞ্জুর করেন তাইই নয়, তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় যে মামলা রুজু করেছিল পুলিশ তাও খারিজ করে দেয়।

শুক্রবার শুনানি চলাকালীন মাম্পির গ্রেফতারির ক্ষেত্রে ১৯৫এ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। পিয়ালির বিরুদ্ধে ৪৪৮, ৩৪১, ৩২৩, ৩২৫ সহ সমস্ত জামিন যোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। প্রথমে তাঁকে সাক্ষী হিসেবে থানায় ডাকা হয়েছিল। তারপর ম্যাজিস্ট্রেটের কাছে ১৯৫এ ধারায় পিয়ালির বিরুদ্ধে অভিযোগ জানায় পুলিশ। পিয়ালি ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসমর্পণের আবেদন জানানো সত্বেও তাঁকে গ্রেফতারির নির্দেশ দেয় বসিরহাট আদালত (Basirhat High Court)। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মাম্পি। শনিবার দুপুরে জেল থেকে ছাড়া পেলেন তিনি।


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...