Tuesday, April 7, 2026

সব রাজ্যের মত নিয়েই কেন্দ্র লকডাউন-৪ রূপরেখা নির্ধারণ করবে

Date:

Share post:

কেন্দ্র চতুর্থ দফার লকডাউনের রূপরেখা নির্ধারণ করবে রাজ্যগুলির কাছ থেকে পাওয়া সুপারিশ, প্রস্তাব ও পরামর্শের ভিত্তিতেই ৷ প্রায় সব রাজ্যের রিপোর্ট তথা সুপারিশ ইতিমধ্যেই পেয়েছে কেন্দ্র৷ যাবতীয় রিপোর্ট পর্যালোচনা করেই পরবর্তী লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করবে কেন্দ্র। রাজ্যগুলির প্রস্তাবে মোটামুটি বলা হয়েছে:

◾প্রায় সব রাজ্যই জোন বিভাজনের কাঠামো বদলের পক্ষে।

◾একটি দু’টি করোনা সংক্রমণের জন্য গোটা জেলাকে রেড জোন করা অথবা একটি পরিবারে সংক্রমণ হয়েছে বলেই সম্পূর্ণ এলাকাকে হটস্পট তকমা দিয়ে বন্ধ করে রাখার নিয়মের বদল চাইছে রাজ্যগুলি।

◾সিনেমা হল, শপিং মল, মার্কেট কমপ্লেক্স, অডিটোরিয়াম, ধর্মীয় ও সামাজিক সমাবেশ, হোটেল, ধর্মস্থান বন্ধ থাকবে।

◾বিবাহ কিংবা সামাজিক অনুষ্ঠানের আমন্ত্রিত তথা উপস্থিতির সংখ্যা নিয়ন্ত্রণ করার অধিকার থাকবে রাজ্যের৷

◾পাবলিক ট্র্যান্সপোর্ট সব রাজ্যই চালু করতে চায়।

◾অনেক রাজ্যই বিমান পরিবহণ এখনই চালু করতে চাইছে না।

◾দূরপাল্লার ট্রেনও নয়।

◾কলকাতা এবং মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন। তবে এখনই লোকাল ট্রেন চালু করা ঝুঁকিবহুল বলেই মনে করা হচ্ছে।

◾মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নেওয়াও হতে পারে।

◾আগামী সোমবার থেকে বাছাই করা সেক্টরে বিমান পরিবহণ চালু হবে বলে মনে করা হচ্ছে।

◾অনলাইনে অত্যাবশ্যক পণ্যের বাইরের ভোগ্যপণ্য বিক্রয়ও শুরু হতে পারে

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...