Sunday, June 21, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে!

Date:

Share post:

স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শেষ সেমেস্টারের চূড়ান্ত পরীক্ষা হবে অনলাইনে। শুক্রবার পরীক্ষা কমিটির বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন ইঞ্জিনিয়ারিং-এর ডিন। আগামী সপ্তাহের মধ্যে সমস্ত বিভাগকে তাদের সিদ্ধান্তের কথা জানাতে বলেছেন তিনি।

লকডাউনের জেরে মার্চ থেকে বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। পিছিয়ে গিয়েছে শিক্ষাবর্ষ। যার ফলে চেনা ছন্দে লেখাপড়া ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে মধ্যে শুরু হয়েছে অনলাইন ক্লাস। তবে কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। এই অবস্থায় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শেষ সেমেস্টারের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে করতে চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, সব বিভাগকে নিজেদের মতামত আগামী সপ্তাহের মধ্যে জানাতে বলেছেন ডিন। হস্টেল, ক্লাসরুম-সহ গোটা ক্যাম্পাস জীবাণুমুক্ত করা, সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার আয়োজন করা বেশ সময় সাপেক্ষ। তাই অনলাইনেই হতে চলেছে শেষ সেমেস্টারের চূড়ান্ত পরীক্ষা।

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...