Saturday, April 4, 2026

তেলেনিপাড়া কাণ্ডে সিবিআই তদন্তের দাবি লকেটের

Date:

Share post:

হুগলির তেলেনিপাড়া অশান্তি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন তিনি। আরও কী কী বললেন হুগলির সাংসদ?

(১) আমি হুগলির সাংসদ হয়েও চন্দননগর পুলিশ কমিশনারকে বারবার অনুরোধ করেও ওনার সঙ্গে দেখা করার সুযোগ পাইনি। কিন্তু তৃণমূলের বিধায়ক গতকাল কমিশনারের সঙ্গে দেখা করেন। আমার সঙ্গে দেখা করলে যদি কমিশনারের পাছে নম্বার কেটে যায় মুখ্যমন্ত্রীর কাছ থেকে, সেই ভয়েই তিনি দেখা করেন নি আমার সঙ্গে।

(২) তেলেনিপাড়ার অশান্তিতে যারা নিরীহ লোক তাঁদেরকে পুলিশ বেছে বেছে ধরেছে। কারণ, শুধুমাত্র মানুষের কাছে “আই ওয়্যাস” করার জন্যে। একজন প্রতিবন্ধী, মাস্টারমশাইদের মতন নিরীহ লোককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু এই অশান্তির আসল মাথাকে তোলা হচ্ছে না।

(৩) আমি নিরীহ মানুষের পাশে দাঁড়াতে এসেছি, কাউকে উস্কানি দিতে না। দাঙ্গা শব্দটি মুখ্যমন্ত্রী নিজে ব্যবহার করেছেন।

(৪) পুলিশের সঙ্গে কোনওরকম আলোচনার সুযোগ আমায় দেওয়া হয় নি।

(৫) ১৪৪ ধারার মধ্যে সাংসদকে ঢুকতে দিলো না, কিন্তু এ্যাম্বুলেন্স করে, ইট পাটকেল, অস্ত্র নিয়ে ঢোকা হয়েছে। তাই এর সঠিক তদন্ত চাই। এবং সিবিআই তদন্তের দাবি করছি। এর পাশাপাশি আমি এখানকার রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠিয়েছি।

(৬) বাইরে থেকে অস্ত্র নিয়ে লোক ঢুকিয়ে ৩-৪ দিন ধরে লুঠপাঠ চলছে। এখানে ঠিক কী হয়েছে সেই সত্যটা মানুষের কাছে জানতে না দেওযার জন্যে রাতের অন্ধকারে এসে, বাড়ি থেকে সবাইকে তুলে নিয়ে গিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিলিট করানো হয়েছে।

(৭) মুখ্যমন্ত্রী যদি একবার নির্দেশ দিতেন কড়া হাতে দমন করার জন্যে, তাহলে এখানে ১ দিনে সমস্যা সমাধান হয়ে যেত। ৩-৪ দিন ধরে এটা চলতো না। আসলে উপর দিয়ে কোনও নির্দেশ আসেনি, তাই পুলিশ কিছু করেনি।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...