Saturday, February 28, 2026

১৭লক্ষ পরিযায়ী শ্রমিকের ডেটাবেস তৈরি করেছে রাজ্য : আলাপন

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। শনিবার স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানালেন, পরিযায়ী শ্রমিকদের ১৭ লক্ষ ডেটাবেস তৈরি করা হয়েছে। রাজ্য ইতিমধ্যে ২৪হাজার এন্ট্রি পাস দিয়েছে। রাজ্য সরকার রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, ট্রেনের ভাড়া সহ পরিযায়ীদের ফেরার সমস্ত খরচা বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। পরিযায়ীদের কেউ কেউ নিজেদের উদ্যোগে ফিরছেন, কেউ কেউ ট্রেনে ফিরছেন। আজ, শনিবার, দুটি ট্রেন রাজ্যে ঢুকছে। স্বরাষ্ট্রসচিব জানান, প্রত্যেক পরিযায়ী শ্রমিকের মেডিক্যাল পরীক্ষা করা হবে। মেডিক্যাল পরীক্ষা সময়সাপেক্ষ। দ্রুত পরীক্ষা করার ব্যবস্থা নিচ্ছে সরকার।

spot_img

Related articles

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার...

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...