Tuesday, March 24, 2026

মহেশতলায় হ্যান্ড স্যানিটাইজার কারখানায় বিধ্বংসী আগুন, বিরাট ক্ষতির সম্ভাবনা

Date:

Share post:

ফের অগ্নিকাণ্ডের ঘটনা এবার দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত বেনের পোলে একটি নারকেল তেল, হ্যান্ড স্যানিটাইজার, পাম অয়েল তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। জানা গিয়েছে, কারখানার তিনতলার গোডাউনে আগুন লাগে। মূলত, দাহ্য পদার্থের কারখানা হওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে।

আজ, রবিবার কারখানা বন্ধ থাকায় নিরাপত্তারক্ষীই প্রথম আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনটি ইঞ্জিন আগুন নেওয়ার কাজ করছে।

দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা না যায়নি। তবে দাহ্য পদার্থের কারখানা হওয়ায় ভালো রকমের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...