Wednesday, June 24, 2026

ফের পথ দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস! এবার ঘটনা বাংলায়

Date:

Share post:

ফের পথ দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকরা। এবার ঘটনা এই রাজ্যের। পরিযায়ী শ্রমিকদের নিয়ে উল্টে গেলো যাত্রী বোঝাই বাস। জানা গিয়েছে, শনিবার রাত ২টো নাগাদ বিহারের ঠাকুরগঞ্জ থেকে কোচবিহারের উদ্দেশ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রওনা হয়েছিল একটি বিশেষ বাস। জলপাইগুড়ির ধুপগুড়ির মৌ রঙ্গা চৌপতি এলাকায় বাসটি উল্টে যায়।

সূত্রের খবর, এই ঘটনায় ৯ জন আহত হয়েছে। ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল তাদের চিকিৎসা চলছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি স্থানান্তরিত করা হয়েছে। আজ, রবিবার প্রশাসনের পক্ষ থেকে অন্য একটি বাসে শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়।

প্রশাসন সূত্রে খবর, ওই বাসটিতে ৩৩ জন পরিযায়ী শ্রমিক ছিলেন। তাদের মধ্যে ৫ জন শিশুও ছিল। এই শ্রমিকরা প্রত্যেকেই বিহারে ইটভাটায় কাজ করতেন। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে বাসের চালক এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...