Wednesday, June 24, 2026

পরিযায়ী শ্রমিকদের তথ্য রাখতে এবার চালু কেন্দ্রের অনলাইন ড্যাশবোর্ড

Date:

Share post:

টানা লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিকরা আর ভিন রাজ্যে আটকে থাকতে চাইছেন না। ফিরে আসতে চাইছেন নিজেদের ঘরে। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কেন্দ্রে চালু করা হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। এই ট্রেনেই তারা ধাপে ধাপে ফিরছেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে। আর এই ফেরার পথে পরিযায়ী শ্রমিকদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখতে কেন্দ্র নিয়েছে নয়া পদক্ষেপ। চালু করা হয়েছে অনলাইন ড্যাশবোর্ড।
এই অনলাইন ড্যাশবোর্ডের কাজ হলো ঘরমুখো পরিযায়ী শ্রমিকদের সব তথ্য রেকর্ড করে রাখা।
নিশ্চয়ই ভাবছেন কী ধরনের তথ্য। কোন পথে তারা বাড়ি ফিরছেন, পথে কোথাও সমস্যায় পড়ছেন কিনা, খাবার কিংবা পানীয় জলের বন্দোবস্ত কেমন এই সবকিছু অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে নজর রাখবে কেন্দ্র। এমনকি তাদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হবে এই ড্যাশবোর্ডের মাধ্যমে। পাশাপাশি জানা যাবে তারা ঠিকঠাক বাড়ি পৌঁছেছেন কিনা তাও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছেন, ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা দীর্ঘ লকডাউনের কারণে আর ভিন রাজ্যে আটকে থাকতে চাইছেন না। ফিরে আসতে চাইছেন নিজেদের ঘরে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কেন্দ ট্রেন ও বাসের বন্দোবস্ত করেছে। এই অনলাইন ড্যাশবোর্ড তৈরি করেছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। আর এই অনলাইন ড্যাশবোর্ডের নাম দেওয়া হয়েছে ‘ন্যাশনাল মাইগ্র্যান্ট ইনফরমেশন সিস্টেম’। এর মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের সাথে যোগাযোগ করা যাবে, তাদের খোঁজ নেওয়া যাবে।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...