Wednesday, June 24, 2026

১০৫-এ হবে না, লাগবে ৩ হাজার ট্রেন! মুখ্যমন্ত্রীকে পরিযায়ী শ্রমিকের হিসেব দিতে চান অধীর

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ১৫ জুনের মধ্যে ভিনরাজ্যে আটকে থাকা এ রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো হবে। তার জন্য অতিরিক্ত আরও ১০৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এবং যার পুরো ব্যয় ভারই বহন করবে রাজ্য।

কিন্তু তারপরও বিতর্ক। লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের বিধায়ক অধীর চৌধুরী বলেন, “অনেক দাবিদাওয়ার পর অবশেষে পশ্চিমবঙ্গ সরকার রেলমন্ত্রককে বলেছে, বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরানোর রেল ভাড়া রাজ্য সরকার দেবে। এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। কিন্তু যেখানে ৩ হাজারের বেশি ট্রেন লাগবে, সেখানে মাত্র ১০৫টি ট্রেনে কী হবে? মুখ্যমন্ত্রী আপনি কি জানেন না কতজন বাইরে আছেন? যদি না জানেন বলুন, তাঁদের হিসেব আমরা বহুবার দিয়েছি আপনাকে, যতবার বলবেন ততবার দেব”।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...