Monday, April 6, 2026

মহারাষ্ট্র থেকে মালদহে ফেরার পথে কলকাতার বুকে হেনস্থা পরিযায়ী শ্রমিক পরিবার

Date:

Share post:

মহারাষ্ট্র থেকে মালদহে ঘরে ফিরতে গিয়ে হেনস্থার শিকার পরিযায়ী শ্রমিকরা। মহারাষ্ট্রের নাগপুর থেকে সরকারি ব্যবস্থাপনায় বাসে চড়ে শনিবার সন্ধেয় পরিযায়ী শ্রমিকেরা পৌঁছন এ রাজ্যে। কিন্তু দ্বিতীয় হুগলি সেতুর কাছে সেই বাস থেকে নেমে পড়ে কার্যত অসহায় মালদার পরিযায়ী শ্রমিক পরিবার।

নিজের রাজ্যে বাড়ির এত কাছে এসেও এতটা হেনস্থ হতে হবে ভাবেননি তাঁরা। পরিবার নিয়ে হাঁটতে হাঁটতে বাবুঘাট পেরিয়ে হাওড়া ব্রিজের কাছে একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন। মহারাষ্ট্র সরকারের দেওয়া কিছু খাবার বেঁচে ছিল, সেগুলোই খেয়ে একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন।

অভিযোগ, কলকাতা পুলিশ তাঁদের হটিয়ে দেয়। বাধ্য হয়েই রাতের কলকাতায় ট্যাক্সি ভাড়া করে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত খোঁজ, কোনওভাবে যদি মালদহ ফেরার বাস-লরি কিছু পাওয়া যায়।

মালদহের মানিকচকের নুরপুর গ্রামের বাসিন্দা মহম্মদ নাসির, মহম্মদ সেলিম ও তাঁদের পরিবার। স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে ৯ জনের পরিবার। পাঁচ মাস আগে ঘর ছেড়েছিলেন মহারাষ্ট্রের নাগপুরে রাজমিস্ত্রির কাজে যোগ দেবেন বলে। আরও একটু বেশি উপার্জনের আশায় মহারাষ্ট্রে পাড়ি। তখনও ভাবতে পারেননি লকডাউনে বাড়ি ফিরতে এতটা সমস্যায় পড়তে হবে। বিদেশ-বিভূঁইয়ে সরকারি সহযোগিতা পেলেও নিজের রাজ্যে এসেই অসহায় মালদার নাসির-সেলিমরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...