Monday, March 23, 2026

৬ লক্ষের বেশি আক্রান্ত চিনে, দাবি দুই সংস্থার

Date:

Share post:

চিন থেকে ছড়িয়েছে করোনাভাইরাস। তার জন্য চিনকে কোণঠাসা করেছে আমেরিকা সহ একাধিক দেশ। এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। চিন প্রদত্ত তথ্যের থেকেও বেশি আক্রান্ত সংখ্যা সেদেশে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি থেকে লিক হয়ে যাওয়া ওই তথ্য বলছে, চিনে অন্তত ৬ লক্ষ ৪০ হাজার আক্রান্ত হয়েছে। কিন্তু চিনের দাবি, আক্রান্ত হয়েছেন ৮৪,০২৯ জন। ‘ফরেন পলিসি’ ও ‘হানড্রেড রিপোর্টারস’ নামে দুটি সংস্থার কাছে রয়েছে এই তথ্য। ডেটাবেস অনুযায়ী চিনের ২৩০টি শহরের ৬ লক্ষ ৪০ হাজার মানুষের নাম তালিকভুক্ত করা হয়েছে। তাদের প্রত্যেকের ল্যাটিটিউড, লংগিটিউড উল্লেখ করা আছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তারিখ উল্লেখ করে ‘কনমার্ফড’ কেস বলা হয়েছে।

জায়গা হিসাবে ওই ডেটাবেসে হাসপাতাল ছাড়াও হোটেল, সুপার মার্কেট, রেস্তোরাঁ, রেল স্টেশন, স্কুলের কথা উল্লেখ করা হয়েছে। এমনকী কেএফসি-র ব্রাঞ্চের উল্লেখও রয়েছে সেখানে। প্রত্যেকটা এন্ট্রি পজিটিভ কেস হলে তার সংখ্যা ৬ লক্ষ ৪০,০০০। তবে ওই ডেটাবেস কোথাও প্রকাশ করেনি ওই দুই সংস্থা। এই তথ্য প্রকাশ্যে আসতে চিনকে ঘিরে তৈরি হলো নতুন বিতর্ক।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...