Wednesday, June 24, 2026

আমডাঙা জোড়া খুন কাণ্ডে “আত্মসমর্পণ” অভিযুক্ত পুলিশ কনস্টেবলের

Date:

Share post:

উত্তর ২৪ পরগণার আমডাঙায় নিজের সার্ভিস রিভলভার থেকে দুই ভাইকে খুন করার অভিযোগ উঠেছিল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। যা নিয়ে শনিবার তোলপাড় শুরু হয়। শুরু হয় রাজনৈতিক তরজাও। ঘটনার পর থেকে গা ঢাকা দেয় অভিযুক্ত পুলিশ কনস্টেবল সন্তোষ পাত্র। ঘটনার কয়েক ঘন্টা পর অবশেষে আত্মসমর্পণ করে ওই পুলিশ কর্মী। সে নিজেই এমনটা দাবি করেছে।

জানা গিয়েছে, সন্তোষ পাত্র বিধাননগর কমিশনারেটের এক মহিলা পুলিশ আধিকারিকের দেহরক্ষী। বারাসত পুলিশ জেলার সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, আমডাঙার থানার অন্তর্গত তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা ওই কনস্টেবলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার নেপথ্যে জমি–সংক্রান্ত বিবাদ রয়েছে কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...