Monday, March 23, 2026

“শচিনকে আউট করলেও ভয়ে আম্পায়ার আউট দেননি” : ডেল স্টেন

Date:

Share post:

আম্পায়ার ইয়ান গুল্ডের জন্য শচিন তেন্ডুলকরের উইকেট পাননি তিনি। অভিযোগ দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেনের। ২০১০ সালে গ্বালিয়রে ডাবল সেঞ্চুরি করেন শচিন তেন্ডুলকর। এক দিনের ক্রিকেটে সেটাই ছিল কোনও ব্যাটসম্যানের প্রথম দ্বিশতরান। তার আগে কেউ ৫০ ওভারের ক্রিকেটে দুশো রান করেননি।

কিন্তু এবিষয়ে ডেল স্টেনের বক্তব্য, ওই ম্যাচে ডাবল সেঞ্চুরির আগে তিনি আউট করেছিলেন শচিনকে। কিন্তু দর্শক হাঙ্গামার ভয়ে আম্পায়ার ইয়ান গুল্ড আঙুল তুলতে পারেননি। স্কাই স্পোর্টসের পডকাস্টে জেমস অ্যান্ডারসনকে গ্বালিয়র ওয়ানডে নিয়ে স্টেন বলেছেন, “এক দিনের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিল শচিন তেন্ডুলকর।১৯০-এর ঘরে থাকাকালীন ওকে এলবিডব্লিউ করেছিলাম। কিন্তু আম্পায়ার আউট দেননি। আমি জিজ্ঞেস করায় উনি বললেন, গ্যালারিতে তাকিয়ে দেখো। এখন আউট দিলে আর হোটেলে ফিরতে পারব না।”

যদিও পরিসংখ্যান বলছে অন্য কথা। সেই ইনিংসে স্টেনের ৩১ বল খেলেছিলেন শচিন। ১৯০-এর ঘরে শচিন যখন ছিলেন, তখন তাঁকে তিনটি বল করেন স্টেন। তিনটিই ব্যাটে খেলেছিলেন শচিন।

Related articles

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি...

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...