Saturday, June 27, 2026

দাপট শুরু আমফানের, অশনি সঙ্কেত দিয়েপুরীর মন্দিরের ধ্বজা লণ্ডভণ্ড করলো ঘূর্ণিঝড়!

Date:

Share post:

করোনা আবহতেই অশনি সঙ্কেত। যত সময় গড়াচ্ছে ততই ব্যাপক শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় আমফান! এবার শক্তি সঞ্চয় করে মারাত্মক আকার নিয়ে ধেয়ে আসছে আমফান। এই ঘূর্ণিঝড়-এর প্রভাবে উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে হাওয়ার দাপট।

আজ, সোমবার এই ঘূর্ণিঝড়-এর দাপটে বিপত্তি ঘটল পুরীর জগন্নাথ মন্দিরে। এদিন দমকা হাওয়ায় মন্দিরের ধ্বজা উড়ে যায়। পরে অবশ্য নতুন করে ধ্বজা লাগানো হয়েছে। এদিকে ধ্বজা ওড়ার জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। তাঁদের বিশ্বাস, ধ্বজা উড়ে যাওয়া চরম বিপদের বার্তা।

উল্লেখ্য, চলতি বছরেই তিনবার ধ্বজা নিয়ে সমস্যা হয়েছে মন্দিরে। প্রথমবার গিঁট বেঁধে যাওয়ায় ধ্বজা আটকে গিয়েছিল। দ্বিতীয়বার পাপমোচনী একাদশীর দিন ধ্বজায় আগুন লেগে যায়। এবার ঘূর্ণিঝড়-এর দাপটে উড়ে গেল ধ্বজা। যা কিন্তু অশনি সঙ্কেত বলেই মনে করছেন মানুষ।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...