Saturday, June 27, 2026

‘আত্মনির্ভর ভারত’-র প্রচারে ‘জয়তু জয়তু ভারতম’, টুইটারে শেয়ার করলেন লতা মঙ্গেশকর

Date:

Share post:

আটের দশকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দূরদর্শনে তৈরি হয়েছিল “মিলে সুর মেরা তুমহারা”। সেই স্মৃতি উস্কে এই লকডাউনে পরিস্থিতিতে একটি মিউজিক ভিডিও রিলিজ হল ইউটিউবে, অ্যালবামটির নাম ‘জয়তু জয়তু ভারতম’। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। কিন্তু একদিন জয় হবে ভারতের। বিভিন্ন রাজ্যের শিল্পীরা নিজেদের ভাষায় সেই গান গেয়েছেন। ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেল শেয়ার করেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের পরিকল্পনাকে বাস্তবায়িত করার বার্তা নিয়ে এই অ্যালবাম।

211 জন শিল্পী গান গেয়েছেন এতে। শুরু হচ্ছে আশা ভোঁসলের গান দিয়ে। এরপর কবিতা কৃষ্ণমূর্তি থেকে আলকা ইয়াগ্নিক, অনুরাধা পাড়োয়াল, শংকর মহাদেবন, পঙ্কজ উধাস, হরিহরণ, সোনু নিগাম-কে নেই। অ্যালবামে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন কুমার শান, উষা উত্থুপ, কৌশিকী চক্রবর্তী, শান এবং জলি মুখোপাধ্যায়। গানটি লিখেছেন প্রসূন যোশি। সঙ্গীত পরিচালনা করেছেন শংকর মহাদেবন। ইন্ডিয়ান সিঙ্গার রাইটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ভিডিওটি রিলিজ করা হয়েছে। আর প্রত্যাশা মতোই রিলিজের পরেই ভাইরাল হয়েছে সেটি।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...