Tuesday, March 24, 2026

রক্তমাখা খালি পায়ে হেঁটে পথ পেরোচ্ছেন পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

মাইলের পর মাইল হাঁটছেন শ্রমিকরা। হাঁটতে হাঁটতে ছিঁড়ে যাচ্ছে জুতো। খালি পায়ে হাঁটতে গিয়ে ঝরছে রক্ত। পায়ে বড় বড় ফোস্কা ও কাঁটা-ছেঁড়া। এমনই এক পরিযায়ী শ্রমিক পায়ের রক্ত মুছে নিচ্ছেন। গোরখপুরের বাসিন্দা ত্রিলোক কুমার ৷ বয়স ৩২।

গুজরাতে কাজ করতেন তিনি। লকডাউনে কাজ বন্ধ। শ্রমিক ট্রেনে নামও লেখলেও তাঁর নাম ডাকা হয়নি বলে অভিযোগ। তাই গুজরাত থেকে রাজপথ ধরেই হাঁটতে শুরু করেন গোরখপুরে বাড়ির উদ্দেশে ৷ সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, পায়ে ফোস্কা পড়েছে। রক্ত ঝরছে। রাস্তায় খাবার পাচ্ছি। কিন্তু খালি পায়ে হাঁটতে হবে ৩০০ কিলোমিটার পথ। এই অবস্থায় একটা পুরনো চটি পেলে বাকি পথ হাঁটতে পারতাম।”

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...