Tuesday, March 24, 2026

হু-র করোনা বৈঠকে সদস্য দেশগুলির নিশানায় চিন

Date:

Share post:

করোনা প্রশ্নে চিনকে কোণঠাসা করতে এককাট্টা বিশ্বের বহু দেশ। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে প্রায় শতাধিক দেশের প্রশ্নের মুখে পড়তে চলেছে বেজিং। করোনা ভাইরাসের উৎস কী, তার উত্তর চিনের কাছে পেতে চাপ বাড়াচ্ছে দেশগুলি। কীভাবে গোটা বিশ্বে করোনা মহামারির আকার নিল, তার দায় কার, এই প্রশ্নও উঠে আসতে চলেছে এবারের বৈঠকে। চিনকে কোণঠাসা করার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। আর করোনা প্রশ্নে চিনের বিরুদ্ধে এই লবিতে রয়েছে ভারতও।

দীর্ঘদিন ধরেই চিনের বিরুদ্ধে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে আসছে আমেরিকা। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও অভিযোগ করেছিলেন বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর চেষ্টা করছে বেজিং। চিন থেকে যাঁরা বিদেশে যাচ্ছেন, তাদের কারোর করোনা সংক্রমণ রয়েছে কিনা তা পরীক্ষা না করেই বাইরের দেশে যাওয়ার অনুমতি চিন দিয়ে দিচ্ছে বলে দাবি করেছেন মার্কিন বিদেশ সচিব। এদিন তিনি বলেন, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে আমেরিকা। বেজিংয়ের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায়, তা ঠিক করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য এর আগে ট্রাম্প বলেছিলেন করোনাভাইরাস কোথা থেকে ছড়িয়েছে, তা সবাই জানে। ইউরোপিয়ান ইউনিয়ন ও অস্ট্রেলিয়া চাইছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সদস্য দেশগুলির সাহায্যে করোনার উৎস সম্পর্কে নিরপেক্ষ তদন্ত করুক।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...