Tuesday, April 7, 2026

‘খারাপতম পরিস্থিতি অপেক্ষা করছে’,হেলথ অ্যাডভাইসরি কমিটি’-র চেয়ারম্যানের মন্তব্য নিয়ে আলোড়ন

Date:

Share post:

তিনি রাজ্য সরকার গঠিত ‘স্টেট হেলথ অ্যাডভাইসরি কমিটি’-র চেয়ারম্যান৷ করোনা-যুদ্ধে রাজ্যের চিকিৎসা পদ্ধতি কেমন হবে, তা স্থির করে সরকারকে পরামর্শ দেওয়া এবং সেই পরামর্শ কতখানি কার্যকর হচ্ছে, তা দেখার দায়িত্বও তাঁরই৷

তিনি বিশিষ্ট চিকিৎসক ডা: সুকুমার মুখোপাধ্যায় ৷

এই সুকুমারবাবুই সর্বভারতীয় এক নিউজ ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যায় (২৪ মে,২০২০) রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে দেওয়া এক সাক্ষাতকারে স্পষ্ট জানিয়েছেন, “আমার আশঙ্কা, আমাদের জন্য খারাপতম পরিস্থিতি অপেক্ষা করছে৷” খোদ রাজ্যের
‘স্টেট হেলথ অ্যাডভাইসরি কমিটি’-র চেয়ারম্যানের এই মন্তব্যে রাজ্যে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে৷ আলোড়ন সৃষ্টি হয়েছে প্রশাসনিক মহলে৷

আরও অনেককিছুই বলেছেন তিনি৷ বলেছেন, “আমরা সংক্রমণের তৃতীয় পর্যায়ের দিকে চলেছি৷” বলেছেন, “যদি ভাইরাস বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে না পারি তবে আমাদের একটু একটু করে বিপদসীমার দিকেই এগিয়ে যেতে হবে”।

রাজ্যের ‘হেলথ অ্যাডভাইসরি কমিটি’-র চেয়ারম্যানের এহেন মন্তব্যে যথেষ্টই আলোড়ন সৃষ্টি হয়েছে৷ এই সাক্ষাতকার অনেকটাই গুরুত্ব বহন করছে, কারন এটি প্রকাশিত হয়েছে সর্বভারতীয় এক ম্যাগাজিনে৷

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...