Saturday, April 4, 2026

১১ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি নওয়াজ- আলিয়ার!

Date:

Share post:

সম্পর্ক থাকলে তার চড়াই-উতরাই থাকবেই। কিন্তু মাঝপথে থামতে চলেছে নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং আলিয়া সিদ্দিকি সম্পর্কের গতি। জীবনের এমন পর্যায়ে এসে পৌঁছেছেন তাঁরা। বিবাহবিচ্ছেদ চেয়ে নওয়াজউদ্দিনকে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠিয়েছেন স্ত্রী আলিয়া।

অসুস্থ মা’কে দেখতে মুম্বই থেকে উত্তরপ্রদেশে নিজের গ্রামে গিয়েছেন নওয়াজ। লক ডাউনের মধ্যে যাওয়ায় কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা। এর মধ্যে নওয়াজকে বিয়ে ভাঙার নোটিশ পাঠিয়েছেন আলিয়া। তিক্ততা এমন চরমে পৌঁছেছে যে বিয়ে আর টিকিয়ে রাখতে চাননা তিনি।
আলিয়ার বক্তব্য, এই বিয়ে তিনি আর টিকিয়ে রাখতে চাইছেন না। স্পষ্ট করে অবশ্য তাঁর কারণ উল্লেখ করেননি তিনি। আলিয়া জানিয়েছেন, “বিয়ের কয়েক মাসের মধ্যেই সমস্যা শুরু হয়। সব সমস্যা নিজের মতো করেই সামলে নিচ্ছিলাম। কিন্তু এখন আর তা সম্ভব না। গত দু’মাসে অনেক ভাবার সময় পেয়েছি। ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত।”

প্রসঙ্গত, লকডাউনে নওয়াজের উত্তরপ্রদেশ যাওয়া নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। এ প্রসঙ্গে বলিউড অভিনেতা বলেন, ছোট বোনের মৃত্যুর পর মা খুব ভেঙে পড়েছেন। অসুস্থ তাঁর মা। তাই উত্তরপ্রদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে মুম্বই থেকে উত্তরপ্রদেশে গিয়ে কোয়ারেন্টাইনে অভিনেতা।

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...