Thursday, June 25, 2026

আমফান মোকাবিলায় তৎপর বাংলাদেশ প্রশাসন

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফান মোকাবিলায় তৎপর বাংলাদেশ প্রশাসন। আবহাওয়া দফতর সূত্রে খবর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট থেকে ফেনি ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঘূর্ণিঝড় অতিক্রম করবে। যার জেরে কাঁচা ঘরবাড়ি, ফসল ও বিদ্যুৎ পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হতে পারে। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চট্টগ্রাম, খুলনা, মোংলা নৌ-অঞ্চলে ২৫টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। মোতায়েন হয়েছে নৌবাহিনীর দু’টি মেরিটাইম পেট্রোল এয়ার ক্র্যাফট এবং দু’টি হেলিকপ্টারও।

বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। উপকূলবর্তী অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ের সরানো হয়েছে সাধারণ মানুষকে। দেশের দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, “মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ২২ লক্ষ মানুষকে ১২ হাজার ৭৮টি আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে প্রত্যেককে। একইসঙ্গে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে তাঁদের।”
বন্দরে কন্টেনার ওঠানো-নামানোর কাজ রয়েছে। তবে পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ। চট্টগ্রাম বন্দরের জেটি থেকে সব জাহাজ সরিয়ে ফেলা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে দেশজুড়ে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ। ঘূর্ণিঝড়ের জেরে পণ্যবাহী যান বন্ধ রেখেছে সরকার। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...