Saturday, June 27, 2026

সিবিএসই দশমের বাকি পরীক্ষা দিতে হবে নিজেদের স্কুলে, ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

সিবিএসই দশম শ্রেণীর বাকি পরীক্ষা নিজেদের স্কুলে দিতে পারবে পরীক্ষার্থীরা। সর্বভারতীয় সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি বলেন, যে স্কুলে শিক্ষার্থীদের নাম নথিভুক্ত রয়েছে সেখানেই তারা পরীক্ষা দিতে পারবে। সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে স্কুল।

দশম এবং দ্বাদশ শ্রেণীর যেসব পরীক্ষা বাকি রয়েছে তা ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে বোর্ড। কেন্দ্রীয় মন্ত্রীর আগেই জানিয়েছিলেন, যেসব পরীক্ষা হয়ে গিয়েছে তার মূল্যায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। উত্তরপত্র শিক্ষকদের বিতরণের জন্য ৩ হাজার মূল্যায়ন কেন্দ্র তৈরি করা হয়েছে।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...