Saturday, February 28, 2026

আমফান বিপর্যস্ত বাংলায় কাল আসছেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

বিপর্যয়ের ২৪ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। কাল, শুক্রবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা তিনি ঘুরে দেখতে চান। বৈঠক করবেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে। যাবেন আমফান বিধ্বস্ত ওড়িশাতেও।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে রাজ্যে আসতে অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, নিজে এসে উনি দেখে যান রাজ্যের পরিস্থিতি। অন্যদিকে রাজ্যের বিজেপি নেতাদেরও রাজ্যে আসার আমন্ত্রণ ছিল। দুই আমন্ত্রণ এবং ২০২১-এর নির্বাচনের কথা মাথায় রেখেই সম্ভবত প্রধানমন্ত্রী বাংলায় আসতে দেরি করেননি। তাঁর দুই রাজ্যে আসার নির্ঘন্ট তৈরি হয়ে গিয়েছে। কাল সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর বিশেষ বিমান দমদম বিমানবন্দরে পৌঁছাবে। সেখানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ আরও রাজ্য নেতারা। যদিও নিরাপত্তার কারণে সময়ের পরিবর্তনও হতে পারে। কিন্তু রাজ্যে এসে তিনি কোথায় যাবেন? একটি সূত্রে খবর মোদি যেতে পারেন বসিরহাট। কিন্তু কোনও কারণে আমফান আক্রান্ত এলাকায় যেতে না পারলে মোদি বিমানবন্দরেই বৈঠক করবেন। কারণ, তাঁর হেলিকপ্টারের আরও তিনটি হেলিকপ্টার থাকে। আমফান বিধ্বস্ত এলাকায় এতগুলি কপ্টার নামানোর জায়গা থাকবে কিনা সেটাই প্রশ্ন। বাংলা থেকে উড়ে যাবেন ভুবনেশ্বরে।

spot_img

Related articles

মহারণের আগে ভক্তিতেই আস্থা, কালীঘাটে পুজো দিলেন গম্ভীর

রবিবার ইডেনে মহারণ। সুপার আটের শেষ ম্যাচে ভারত খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ধারাবাহিকতা বজায় রেখে কালীঘাট মন্দিরে(Kalighat...

তেহরানে হামলা ইজরায়েলের: পাল্টা আঘাতের আশঙ্কায় হাই অ্যালার্ট তেল আভিভে

ফের একবার যুদ্ধের দামামা পশ্চিম এশিয়ায়। ইরান-ইজরায়েল সংঘাতে ক্ষেপনাস্ত্র হামলায় ফের একবার প্রথম হামলাকারী হিসাবে উঠে এল ইজরায়েলের...

যোগীরাজ্যে অগ্নিকাণ্ড, মৈনপুরীতে ভস্মীভূত ক্লিনিক- গুদাম!

শনিবার সকালে উত্তরপ্রদেশের মৈনপুরীতে অগ্নিকাণ্ড (Mainpuri Fire Incident)। সকাল ৬টা নাগাদ একটি বাড়ির একতলায় আচমকাই আগুন ধরে যায়।...

নারী সুরক্ষায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর 

নারী সুরক্ষা ও নিরাপত্তাকে ((Women safety and security) গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। আগেই...