Wednesday, June 24, 2026

আমফানের তাণ্ডব: শ্রীরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 2

Date:

Share post:

বাংলায় ধ্বংসলীলা চালাল সুপার সাইক্লোন আমফান। হুগলির শ্রীরামপুরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বুধবার ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলার মধ্যেই শ্রীরামপুরের বি পি দে স্ট্রিটে দুই জন বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যান বলে অভিযোগ। পুলিশ সুত্রে খবর, মৃত দুজনের নাম উত্তম পাল ও রাজেশ্বর পাল। উত্তমের বাড়ি শ্রীরামপুরের লাল বাহাদুর শাস্ত্রী এলাকায়। তিনি স্থানীয় একটি গ্রিল তৈরির কারখানা কাজ করতেন। লকডাউনের জন্য কারখানা বন্ধ থাকায় শ্রীরামপুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি সংস্থা থেকে খাবার বিতরণ করা হয় সেখানে তিনি খাবার খেতে গিয়েছিলেন। বিপি দে স্ট্রিট থেকে ফেরার সময় রাস্তায় জমা জলে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া অংশে লেগেই তাঁর মৃত্যু হয়।

এদিকে বৈদ্যবাঠি একটি বেসরকারি ওষুধের দোকানে কাজ করতেন রাজেশ্বর পাল। তাঁর বাড়িও লাল বাহাদুর শাস্ত্রী এলাকায়। কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। বিপি দে স্ট্রিট এলাকাতেই জমা জলে একই ভাবে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে সেও ঘটনাস্থলেই মারা যায়। রাতেই পুলিশ গিয়ে দেহ দুটিকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
দুর্যোগের মধ্যে স্থানীয় দুই যুবককের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...